Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে — সমাজকল্যাণ মন্ত্রী

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি
মে ২২, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি

কৃষক যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যেই সরকার সরাসরি ধান ক্রয় কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২২ মে) সকাল ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে কৃষক অ্যাপস চালুর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে। কৃষকরা এখন সহজেই অ্যাপসের মাধ্যমে সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারছেন। কৃষকের স্বার্থ বিবেচনায় রেখেই সরকার ধান ও চালের মূল্য নির্ধারণ করে থাকে।

তিনি আরও বলেন, ঘোড়াঘাট উপজেলায় ধানের উৎপাদন বেশি হলেও বরাদ্দ তুলনামূলক কম। বিষয়টি খাদ্যমন্ত্রীর নজরে আনা হবে, যাতে অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে আরও বেশি ধান ও চাল কৃষক এবং মিলারদের কাছ থেকে সরকারি ভাবে সংগ্রহ করা যায়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. নাহিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ এবং উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী।

অনুষ্ঠান শেষে মিলার মো. মাহফুজার লাবলু ও মাসুদ রানার কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে চাল এবং কৃষক আবু সাঈদ তালুকদারের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।

চলতি মৌসুমে এ উপজেলায় ৮৪টি মিলারের কাছ থেকে ১ হাজার ৪৭৭ মেট্রিক টন চাল এবং ২১৫ জন কৃষকের কাছ থেকে ৬৪৬ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং এলএসডির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।