Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দপুরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দপুর নাংলা মরহুম সিরাজ উদ্দিন ফাউন্ডেশন প্রাঙ্গণে গোবিন্দপুর/কামারপাড়া এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, গরু চুরি ও বাল্যবিবাহ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করে বলেন, কোনোভাবেই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ছাড় দেওয়া হবে না। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ থানার ওসি তদন্ত মোঃ নাজমুল জান্নাত। তিনি বলেন, “মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা একই সূত্রে গাঁথা। যারা মাদক সেবন করেন, তারাই এক সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তাই মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, মেলান্দহ থানার এসআই তারিকুল ইসলাম হিমন এবং ডাঃ নুরনবী বাদশা, সাবেক মেম্বার শামীম আহমেদ,নাংলা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সুজন মিয়া লেবু প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে মাদক, জুয়া ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।