Nabadhara
ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে ৯ বছরের শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মে ২৪, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৯ বছরের এক শিশুকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেলিকান্দি এলাকায়।

পরিবারের অভিযোগ, গত শনিবার বিকেল ৩টার দিকে স্থানীয় সহিদ মিয়া শিশুটিকে ফুসলিয়ে নৌকায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনা কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে অভিযুক্ত নিজেই শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যান।

বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী শিশুটি তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের এক সৌদি প্রবাসীর মেয়ে এবং স্থানীয় মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী।

অভিযুক্ত সহিদ মিয়া পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।