Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নবধারা ডেস্ক 
মে ৩০, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক 

বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি, বরিশালের আগৈলঝাড়া এবং রাজবাড়ীর গোয়ালন্দসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজীর উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত অতিথি, স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের মধ্যে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।

মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ বিকেলে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম’র বাসভবন প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

বরিশাল (আগৈলঝাড়া) প্রতিনিধি: আগৈলঝাড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে আসরবাদ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক। অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী (গোয়ালন্দ) প্রতিনিধি: গোয়ালন্দ পৌর ঈদগাহ ময়দানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমামগণ।

এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।