বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার মালির চর হাজীপাড়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকাবাসী বিলের পানিতে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

