Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ মাদকাসক্ত বাবার বিরুদ্ধে

পিরোজপুর প্রতিনিধি 
জুন ২, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। সোমবার (১ জুন) রাতে উপজেলার কুমারখালি গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশুরা হলো কুমারখালি গ্রামের বাসিন্দা সিরাজুলের ছেলে ইয়াসিন (১২) ও মেয়ে সামিয়া (৮)।

শিশু দুটির নানি তহমিনা বেগম জানান, তার জামাতা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ কারণে তার মেয়ের সঙ্গে প্রায়ই পারিবারিক বিরোধ লেগে থাকত। একপর্যায়ে তার মেয়ে ঢাকায় চলে যান। এরপর থেকেই জামাতা বিভিন্ন সময় তাদের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তহমিনা বেগম আরও জানান, সোমবার রাতে অভিযুক্ত ব্যক্তি পরিবারের সদস্যদের জন্য শরবত নিয়ে আসেন। দুই শিশু সেই শরবত পান করলেও পরিবারের অন্য কেউ তা পান করেননি। কিছুক্ষণ পর ইয়াসিন ও সামিয়া অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব পাইক বলেন, শিশু দুটির শারীরিক অবস্থা ও উপসর্গ দেখে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষার ফলাফল ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।