Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে পিকনিক বাসের চাপায় শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
জুন ৪, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পিকনিকের একটি বাসের চাপায় হামিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম উপজেলার দরগাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শফিকুল ইসলাম ধান শুকানোর কাজে বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হয়ে পাশের আঙিনার দিকে যাচ্ছিলেন। এ সময় তার পেছনে শিশু হামিমও রাস্তা পার হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই পাঁচবিবির দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকনিক বাস শিশুটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই হামিমের মৃত্যু হয়। তবে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।