পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১টার দিকে অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. আব্দুর রহমান ও মো. আজাহার, উভয়ের পিতা মো. সোলেমান, গ্রাম: হলাকান্দর, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত এই দুই আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামিদের দ্রুত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

