Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় জমি বিরোধে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত, আটক ৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আপেল (২৫)সহ চারজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ উপজেলার ছুটি গ্রামের মৃত মেহের আলীর ছেলে। আটককৃতরা হলেন একই এলাকার হায়দার আলীর ছেলে আপেল (২৫), হায়দার আলী (৫৫), আলেফা বেগম (৫০) এবং আব্দুল মতিন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন অভিযুক্তরা ওই বিবাদমান জমিতে আমন ধানের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল হামিদ সেখানে গিয়ে চারা রোপণে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে আব্দুল হামিদকে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত আপেলের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।