Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ইটভর্তি ট্রলিচাপায় ৩ বছরের শিশু গুরুতর আহত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ইটভর্তি ট্রলিচাপায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি বাগমারা উপজেলার তাহেরপুরের হরিফলা এলাকায়। সে খুরশেদ আলমের ছেলে এবং তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়ি কয়ামাজমপুর গ্রামে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের বাড়িতে বেড়াতে এসে শারমিন বেগম ছেলেকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাহেরপুরগামী একটি ইটবোঝাই ট্রলির নিচে শিশুটি চাপা পড়ে গুরুতর আহত হয়।

ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে চালককে মারধর করেন, এতে তিনিও আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চালককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।