Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 
জুন ৮, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 

ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন প্রতিরোধে নওগাঁর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে রয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।

রোববার (৭ জুন) বিকেল ৫টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের প্রচেষ্টার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন টহল কার্যক্রমের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় রাত্রিকালীন টহল আরও জোরদার করা হয়েছে। টহলে বাঁশি, টর্চলাইট, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বসবাসরত জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য সতর্ক করা হচ্ছে।

এছাড়া ড্রোনের মাধ্যমে সম্ভাব্য পুশ-ইন এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আনসার-ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।