Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুই দিন জীবনযুদ্ধের পর না ফেরার দেশে শিশু সাদিকুল, দাফন সম্পন্ন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে ইটবোঝাই ট্রলিচাপায় গুরুতর আহত তিন বছর বয়সী শিশু সাদিকুল ইসলাম রাকিব দুই দিনের জীবনযুদ্ধ শেষে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (৯ জুন) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে বিকেলে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাদিকুল ইসলাম বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকার খুরশেদ আলমের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে তাহেরপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে মা-ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় মারাত্মক আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে চালককে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

আশঙ্কাজনক অবস্থায় সাদিকুলকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিশুটির আকস্মিক মৃত্যুতে হরিফলা ও কয়ামাজমপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।