Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে গড়ে তুলছে ১৪ বিজিবি

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।

বুধবার (১০ জুন) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পরিচালিত “সীমান্ত ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার”-এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি যুবসমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান এবং সীমান্ত এলাকায় এমন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির ভূয়সী প্রশংসা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে কড়িয়া বিওপি ও ভূটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। কড়িয়া বিওপি সংলগ্ন প্রশিক্ষণ কেন্দ্রটি ২০২৪ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করে। এ পর্যন্ত তিনটি ব্যাচে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বর্তমানে চতুর্থ ব্যাচে ১০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে।

অপরদিকে ভূটিয়াপাড়া বিওপির আওতাধীন ধলাহার ইউনিয়ন পরিষদে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রটি ১৮ আগস্ট ২০২৪ থেকে কার্যক্রম চালিয়ে আসছে। এ কেন্দ্র থেকে ইতোমধ্যে চারটি ব্যাচে মোট ৬৯ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বর্তমানে পঞ্চম ব্যাচে ৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত এলাকার যুবসমাজকে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে পারলে তারা দেশ-বিদেশের কর্মবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে। একই সঙ্গে বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

সনদপত্র বিতরণ শেষে প্রশিক্ষণার্থীরা বিজিবির এমন উদ্যোগকে সময়োপযোগী ও কর্মসংস্থানমুখী উল্লেখ করে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।