গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে শনিবার (১৩ জুন) সকালে গৌরনদী উপজেলা কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর নিউজ কনসালটেন্ট ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর খোন্দকার কাওছার হোসেন, পিআবির প্রশিক্ষক আরিফুল ইসলাম আরমান।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, জামাল উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

