Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘদিন পর অপহরণ মামলার নিখোঁজ কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

নওগাঁ প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অপহরণ মামলার এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করেছে সিআইডি নওগাঁ জেলা। এ ঘটনায় ভিকটিমের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে সিআইডির তদন্ত কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার রাণীনগর উপজেলার চক পারইল এলাকার বাসিন্দা মোছা. উম্মে হাবিবা (১৩) গত ২৮ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক আড়াইটার দিকে পারইল উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ, একই এলাকার মো. আব্দুল আলিমের ছেলে মো. সৈকত (২০) প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর ভিকটিমের মা আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত সৈকত আত্মগোপনে চলে যায় এবং ভিকটিমকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করতে থাকে বলে তদন্তে জানা যায়।

পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি নওগাঁ জেলা। তদন্ত কর্মকর্তা এসআই মো. তোজাম্মেল হক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বরের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত পরিচালনা করে নিশ্চিত হওয়া যায় যে, তারা ঢাকায় অবস্থান করছে।

এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ঢাকার ফায়দাবাদ পাকার মাথা গণকবর এলাকায় অভিযান চালায় সিআইডির একটি দল। তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ভিকটিম উম্মে হাবিবাকে উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত সৈকত অভিযান টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভিকটিমকে আদালতে হাজির করা হলে আদালত তাকে রাজশাহীর সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন।

দীর্ঘদিন পর মেয়েকে ফিরে পেয়ে ভিকটিমের সিঙ্গাপুরপ্রবাসী বাবা এবং মা বৃষ্টি খাতুন সন্তোষ প্রকাশ করেছেন। তারা মেয়েকে নিরাপদে উদ্ধারের জন্য সিআইডির প্রতি কৃতজ্ঞতা জানান।

নওগাঁ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাবের রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।