Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাহিত্য আড্ডা

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে নজিপুরের প্রত্যয় ভিলায় আয়োজিত এ সাহিত্য আসরে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি কবি প্রফেসর ড. আবুল হায়াত ইসমাইলের সভাপতিত্বে এবং কবি আহম্মদ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক পরিচালক মিসেস নুরুন্নাহার মুক্তা।

সাহিত্য আড্ডায় কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সংগঠনের সভাপতি প্রফেসর ড. আবুল হায়াত ইসমাইলের ৮০তম জন্মদিনও উদযাপন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাঁর প্রকাশিত ৩৪টি গ্রন্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত কবি-সাহিত্যিক ও গুণীজনরা। পরে সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করেন।

অনুষ্ঠানে বক্তব্য ও আলোচনায় অংশ নেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক প্রফেসর সৈয়দ মোজাম্মেল হক বাদল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, মাহবুব হেলাল, মারিয়া নূর, হামিদুর রহমান, আশরাফুল ইসলাম, সাদিয়া আরেফিন, খাদিজাতুল কোবরা মুক্তা, কবিতা রানী, সংগীতশিল্পী স্বদেশ মণ্ডল, সংগীতশিল্পী জোসনা আক্তার এবং দৈব কুমার সাহাসহ অনেকে।

বক্তারা সাহিত্যচর্চার প্রসার, নতুন প্রজন্মকে বইমুখী করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।