Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর 
জুন ২৪, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর 

শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার গাজীপুর জেলা ও মহানগর এলাকার প্রায় ৩৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-অ্যাট-ল)। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারে।”

গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা পরিষদের এ উদ্যোগকে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।