Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
জুন ২৪, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের দায়ে আলআমিন (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আলআমিন ওই ইউনিয়নের পশ্চিম রাজদিয়া দেওয়ানবাড়ি এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পশ্চিম রাজদিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় গাঁজা সেবনের সময় হাতেনাতে আলআমিনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পুলিশ জানিয়েছে, রায় কার্যকরের লক্ষ্যে সাজাপ্রাপ্ত আলআমিনকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।