Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে চালতেঘাটা হাটের চাঁদনী সেট ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জুন ২৪, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চালতেঘাটা হাট বাজারের চাঁদনী সেট ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) ভুরুলিয়া ইউনিয়নের সুশীল সমাজ ও বাজার ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এবং চালতেঘাটা প্রভাতী সংঘের সহযোগিতায় বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ লিয়াকত আলী, বাজার কমিটির সেক্রেটারি মহাসিন আলী, ইউপি সদস্য আনারুল হক ও রফিকুল ইসলাম।

বক্তারা অভিযোগ করে বলেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল ইসলাম সরকারি টিনশেডযুক্ত মাছের চাঁদনী সেট ইজারা দিয়েছেন। তারা দাবি করেন, বিএনপির ওয়ার্ড সভাপতি ইবাদুল হক শিমুল, জামায়াত সমর্থিত হোসেন আলী ও মহিবুল্লাহর নামে চলমান মাছের সেটটি ইজারা দেওয়া হয়েছে।

বক্তারা অবিলম্বে ওই ইজারা বাতিল করে বিষয়টি তদন্তের দাবি জানান। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো বাজারের সেট বা স্থান অবৈধভাবে ইজারা দিইনি। ইজারাদাররা যদি তাদের নির্ধারিত জায়গার বাইরে অন্য কোনো স্থান দখল করে থাকে, তাহলে সেটি আইনের আওতায় আসবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।