Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মা মাছ রক্ষায় অভিযান, ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২৪, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

বুধবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ভৈরবনগর ও হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি নদ-নদীতে নতুন পানি আসায় বিভিন্ন প্রজাতির মা মাছ ডিম ছাড়তে শুরু করেছে। এ সময় কিছু অসাধু জেলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ নিধন করায় জলজ সম্পদ হুমকির মুখে পড়ছে। মা মাছ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গ্রাম পুলিশের সহায়তায় ভৈরবনগর ও হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ও ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহার করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।