Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়া থানায় নবাগত ওসি তরিকুল ইসলামের যোগদান

Link Copied!

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম অপরাধ, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে একটি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ কেন্দুয়া গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

কেন্দুয়া থানায় যোগদানের তৃতীয় কর্মদিবসে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর দায়িত্ব পালনের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার দায়িত্ব পালনের মূল লক্ষ্য। এ কাজে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

জানা গেছে, গত রোববার (২১ জুন) সন্ধ্যায় তিনি কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, মুহাম্মদ তরিকুল ইসলাম এর আগে নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা পুলিশের প্রশাসন ও অর্থ শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি মদন থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বাড্ডা গ্রামের সন্তান তরিকুল ইসলাম ২০০৫ সালে সরাসরি সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

নবাগত ওসি আরও বলেন, “জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি সেবামুখী ও জনবান্ধব পুলিশি পরিবেশ নিশ্চিত করতে চাই। পুলিশের পাশাপাশি জনগণও যদি সচেতনভাবে এগিয়ে আসে, তাহলে অপরাধমুক্ত ও নিরাপদ কেন্দুয়া গড়ে তোলা সম্ভব।”

দায়িত্ব গ্রহণের শুরুতেই তাঁর এমন ইতিবাচক প্রত্যয় ও সহযোগিতার আহ্বান স্থানীয় জনমনে আশাবাদ সৃষ্টি করেছে। সচেতন মহলের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে কেন্দুয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ পরিবেশে বসবাসের সুযোগ পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।