Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ

Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মহম্মদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতি মিস্ত্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহম্মদপুর শাখার সভাপতি মো. মানজারুল ইসলাম মনির।

বক্তারা বলেন, মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং গ্রামীণ পর্যায়ে মাছ চাষে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রদর্শনী পুকুরের মাধ্যমে নতুন প্রযুক্তি ও সমন্বিত কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে চাষিরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের পাঁচজন নির্বাচিত মৎস্যচাষীর মাঝে প্রদর্শনী পুকুরের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল প্রতি চাষির জন্য চার বস্তা মাছের খাদ্য, তিন হাজার মাছের পোনা, একটি পেয়ারা চারা, একটি পেঁপে চারা, একটি বড়ই চারা, একটি লেবু চারা, বেগুনের চারা এবং মরিচের চারা।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।