Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরাটে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

“সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানকে সামনে রেখে এবং “একটি ফুটবল, একটি পৃথিবী” প্রতিপাদ্যে রাজবাড়ীর সদর উপজেলার বরাটে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের সীমান্তবর্তী সদর উপজেলার বরাট একতা ক্লাব মাঠে বরাট একতা ক্লাবের আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী ম্যাচে গোয়ালন্দ ফুটবল একাডেমি এবং বরাট একতা ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় বরাট একতা ক্লাব ৪-২ গোলে গোয়ালন্দ ফুটবল একাডেমিকে পরাজিত করে জয় লাভ করে।

খেলা উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ম্যাচ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাট একতা ক্লাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী খান, উপদেষ্টা ও বরাট ইউপি সদস্য কাজী রফিকুল ইসলাম, ইউপি সদস্য সেলিম প্রামাণিক, নবনির্বাচিত সভাপতি ইমরুল হোসেন সাচ্চু, সহ-সভাপতি রুমেল মিয়া, তোফাজ্জেল হোসেন ফনি, গোলাম মোস্তফা বাবুল, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম শেখ, রানা মীর, শাহিন আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জুলহাস মৃধা, ক্রীড়া সম্পাদক রাজন সরদার, সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর রহমান, গোয়ালন্দ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন নারু, প্রধান কোচ নিত্যানন্দ নন্দী, সহকারী কোচ এরশাদ মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ম্যাচ সম্পর্কে বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদার বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সুস্থ ও সতেজ রাখে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতেই আমাদের এ আয়োজন। অভিভাবকদের উচিত শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দেওয়া।”

তিনি আরও বলেন, এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।