Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি রেখে প্রাণনাশের হুমকি

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপার চক এলাকায় রন্জু মিস্ত্রি নামে এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে কাফনের কাপড় ও বেনামী চিঠি রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। একই সঙ্গে এলাকায়ও উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ জুন) গভীর রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্বরূপার চক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি সাদা কাফনের কাপড়, বেনামী চিঠি এবং একটি খিলি পান আলামত হিসেবে জব্দ করেছে।

ভুক্তভোগী রন্জু মিস্ত্রি জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের বাড়ির বারান্দায় একটি সাদা কাফনের কাপড় ও একটি খোলা চিঠি রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পান।

তিনি বলেন, “ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগছি। কে বা কারা এ ধরনের হুমকি দিয়েছে, তা বুঝতে পারছি না।”

বেনামী চিঠিতে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে বিভিন্ন ধরনের হুমকি, আপত্তিকর মন্তব্য এবং জমি-সংক্রান্ত বিরোধের ইঙ্গিত দেওয়া হয়েছে। একপর্যায়ে তাদের দেশ ছেড়ে যাওয়ার নির্দেশনা এবং কুপিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে কারও বাড়িতে কাফনের কাপড় রেখে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও ভয়াবহ ঘটনা। এতে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি এলাকায় পুলিশি নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তারা।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।