Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মধুমাস জৈষ্ঠ মেলা ও বই প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ২৫, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী রামনারায়ন পাবলিক লাইব্রেরির আয়োজনে মধুমাস জৈষ্ঠ মেলা ও বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে লাইব্রেরির হলরুমে অতিথি, পাঠক ও সাধারণ দর্শনার্থীদের দেশীয় মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

জানা গেছে, মধুমাসের ঐতিহ্য তুলে ধরা এবং বইপাঠে আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়। লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিমায়েত হোসেন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লোহাগড়া সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ সাচ্চু মিয়া, কৃষিবিদ রঘুনাথ কর, লাইব্রেরির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাজী মোস্তফা কামাল মিলন এবং প্রধান লাইব্রেরিয়ান সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে আগত অতিথি, সাধারণ দর্শনার্থী ও পাঠকদের দেশীয় বিভিন্ন প্রজাতির মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়। একই সঙ্গে লাইব্রেরির গ্যালারিতে সংরক্ষিত বিভিন্ন ধরনের বই প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ফলে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী মাহিরা মেহেজাবিন ও মাইশা মুনতাহাসহ অন্যান্য দর্শনার্থীরা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। তারা বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা দেশীয় বিভিন্ন ফল সম্পর্কে জানতে পারি এবং ভেজালমুক্ত ফল খাওয়ার সুযোগ পাই। স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত উপকারী হবে।”

আয়োজকরা জানান, বইপাঠের অভ্যাস গড়ে তোলা এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।