Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এম এম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত প্রফেসর আতিয়ার রহমান

যশোর প্রতিনিধি
জুন ২৫, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর আতিয়ার রহমান। তিনি ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।

কলেজে অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম। পরে ফলাফল কলেজের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

অধ্যক্ষ জানান, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে এম এম কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে মোট চারটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোনো পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না।

নির্বাচনে কলেজের ১৬৬ জন শিক্ষকের মধ্যে ১৫৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন এবং সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফল অনুযায়ী সম্পাদক পদে প্রফেসর আতিয়ার রহমান ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মুকুল হায়দার পান ৩৫ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুর রহমান ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান পান ৭০ ভোট।

কোষাধ্যক্ষ পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল হাসান ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান পান ৬২ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক পলাশ মিয়া ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা সবুজ পান ৭০ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রসায়ন বিভাগের প্রভাষক সজীব কুন্ডু পান ৫৮ ভোট।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।