Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, জনগণের জন্য কাজ করতে হবে’—ড. মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রশাসনের দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। সরকারি কর্মকর্তারা দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকবেন এবং জনগণের কল্যাণে কাজ করবেন।

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জিআরের চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা, আর সেই নীতির বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণ করার দায়িত্ব নয়।”

তিনি আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। এর ফলে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অর্থ দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যয় করা হলে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারত।”

অনুষ্ঠান শেষে ড. মঈন খান শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে জিআরের চাল এবং গৃহমঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ করেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।