Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় জমির মালিকের আপত্তি উপেক্ষা করে স-মিলে বিদ্যুৎ সংযোগের অভিযোগ, খুঁটি অপসারণের দাবি

খুলনা প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় ব্যক্তিমালিকানাধীন জমিতে মালিকের অনুমতি ছাড়াই বিদ্যুতের খুঁটি স্থাপন করে একটি স-মিলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির মালিক খুঁটি অপসারণ ও বিদ্যুৎ সংযোগ বন্ধের দাবিতে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সেনের বাজার জোনাল অফিসে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী এম. ফরিদ আহমেদ জানান, কোলার মোকামপুর বাজারের উত্তর পাশে তার ও তার স্ত্রী তাহমিনা খাতুনের নামে রেকর্ডভুক্ত এবং ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে তাদের অজান্তে একটি বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে। ওই খুঁটির মাধ্যমে একটি স-মিলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে ফরিদ আহমেদ উল্লেখ করেন, মল্লিকপুর গ্রামের মিকাইল ও অহিদুল (পিতা: শামসুল হক) নিজেদের ব্যবসায়িক স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে তার জমিতে খুঁটি স্থাপনের ব্যবস্থা করেছেন। এতে তার ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে জমি ব্যবহারে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ব্যক্তিমালিকানাধীন জমিতে মালিকের সম্মতি ছাড়া এ ধরনের স্থাপনা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে দ্রুত খুঁটি অপসারণ এবং সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধের দাবি জানান তিনি।

এ বিষয়ে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সেনের বাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরেজমিনে তদন্ত করে প্রকৃত অবস্থা যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বসতবাড়ি অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন ধরে স-মিল পরিচালিত হওয়ায় শব্দদূষণ, পরিবেশগত ক্ষতি ও জনভোগান্তি বেড়েছে। আবাসিক এলাকায় এ ধরনের শিল্পকারখানা পরিচালনা স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা দাবি করেন।

স্থানীয়রা প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।