Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ১৫৬ উপকারভোগীর মাঝে গবাদি পশু ও প্রশিক্ষণ সনদ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, গত ১৭ বছরে দেশ অনেক পিছিয়ে পড়েছে। দেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে হলে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিকল্প নেই।

শুক্রবার (২৬ জুন) ফরিদপুরে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবিলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ, গবাদি পশু বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ১৫৬ জন উপকারভোগীর মাঝে গবাদি পশু বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

এ সময় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং গবাদি পশু বিতরণের মতো উদ্যোগ উপকারভোগীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উন্নয়ন ফোরাম-এর চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদিকুল হক, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার এবং নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের পুনর্বাসনমূলক কর্মসূচি সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।