Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ার, প্রাণ-আরএফএলে চাকরি পেলেন ১২৬ জন

দিনাজপুর প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মোটর ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ৯টায় দিনাজপুরের আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ জব ফেয়ারের আয়োজন করা হয়।

জব ফেয়ারে রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬ জেলার মোটর ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন। এ আয়োজনের মাধ্যমে ১২৬ জন সদস্য প্রাণ-আরএফএল গ্রুপে ড্রাইভার ও ড্রাইভারস হেলপার পদে চাকরির সুযোগ পান।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের পাশাপাশি সরাসরি চাকরির সুযোগ সৃষ্টি হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের কর্মজীবনে প্রবেশের পথ আরও সহজ হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, এপ্রিল থেকে মে ২০২৬ পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া ১৫২ জন আনসার-ভিডিপি সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। যা বাহিনীর কর্মসংস্থানমুখী উদ্যোগের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থানের কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বেকারত্ব হ্রাস এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।