Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা উপলক্ষে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। সভা পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মো. ইসমাইল হোসেন।

সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, ডা. এ কে ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাস, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম মড়ল, খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই নাজমুল হাসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াসউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন, প্রধান শিক্ষক দীপংকর দত্ত রায় এবং খালিয়াজুড়ি প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, উপজেলা তথ্য আপাসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, সচিব এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও অলিদুজ্জামান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সক্রিয় ও গতিশীলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি চাঁদাবাজি, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ কঠোরভাবে প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।