Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৩৭ বছরের কর্মজীবন শেষে ফুলে সাজানো গাড়িতে চড়ে অবসরে গেলেন টুঙ্গিপাড়া থানার এসআই ছবির উদ্দিন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

দীর্ঘ ৩৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে চড়ে আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার। সোমবার (২৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া থানায় আবেগঘন পরিবেশে তাকে বিদায় সংবর্ধনা দেয় জেলা পুলিশ।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসআই ছবির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় থানার কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পবর্ষণের মাধ্যমে তাকে বিদায় জানান।

অনুষ্ঠান শেষে ফুলে সাজানো ওসির গাড়িতে করে এসআই ছবির উদ্দিনকে তার নিজ বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামে পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, মরহুম ছাদেক আলী শিকদারের ছেলে ছবির উদ্দিন শিকদার ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৭ বছর দেশের বিভিন্ন স্থানে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি টুঙ্গিপাড়া থানা থেকে অবসরে যান।

বিদায়বেলায় আবেগাপ্লুত কণ্ঠে এসআই ছবির উদ্দিন শিকদার বলেন, “এত ভালোবাসা ও সম্মান পাব, তা কখনো কল্পনাও করিনি। সহকর্মীদের ভালোবাসায় আমি আপ্লুত। কর্মজীবনে মানুষের হৃদয়ে কিছুটা হলেও স্থান করে নিতে পেরেছি, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। বিশেষ করে ওসি স্যারের আন্তরিক উদ্যোগে এমন সম্মানজনক বিদায় পেয়ে আমি কৃতজ্ঞ।”

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, “এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের থানার একজন অভিজ্ঞ ও সিনিয়র সদস্য ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অবসরজীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে কাটুক—এটাই আমাদের প্রত্যাশা।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, “এসআই ছবির উদ্দিন শিকদার তার চাকরিজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং অবসরজীবনের জন্য শুভকামনা জানাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।