Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি 
জুন ২৯, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে রোজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামে এ ঘটনাটি ঘটে। রোববার দিবাগত রাতে দাফন সম্পন্ন হয়েছে।

নিহত গৃহবধূ ওই গ্রামের করিম শেখের স্ত্রী এবং পার্শ্ববর্তী বাগঝাপা গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। দাম্পত্য জীবনে তাদের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের ছোট বোন সোনিয়া বেগম জানান, ২০১১ সালে পারিবারিকভাবে করিম শেখের সাথে রোজিনার বিয়ে হয়।বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। বিভিন্ন সময় তুচ্ছ বিষয় নিয়ে করিম তার স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। গত শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ঘরের বাজার করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে করিম শেখ ক্ষিপ্ত হয়ে রোজিনাকে বেদম মারপিট করে। স্বামীর পাশবিক নির্যাতন ও ক্ষোভ-অভিমানে বিষপান করেন রোজিনা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

অভিযুক্ত স্বামী করিম শেখ স্ত্রীর বিষপানের কথা অস্বীকার করে বলেন, ‘সংসারে বাজার করা নিয়ে সামান্য দ্বন্দ্বের জেরে সে বিষপান করে।পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।’ তবে মারধর বা শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।