Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে এইচএসসি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াসউদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।

সভায় জানানো হয়, আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। খালিয়াজুরী উপজেলায় দুটি কেন্দ্রে মোট ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে কৃষ্ণপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ৩১০ জন এবং খালিয়াজুরী কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ৯৭ জন।

সভায় আরও জানানো হয়, প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একজন চিকিৎসক, প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদ্যুৎ সরবরাহ, ফ্যান, লাইট, সিসিটিভি ক্যামেরাসহ পরীক্ষা পরিচালনার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সভা সূত্রে জানা যায়, কৃষ্ণপুর সরকারি কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ আমিরুল ইসলাম (পলাশ) এবং হল সুপার হিসেবে দায়িত্বে থাকবেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কায়েস আজাদ।

অন্যদিকে, খালিয়াজুরী কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াসউদ্দিন আহমদ এবং হল সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ চন্দ্র বর্মন।

সভাপতির বক্তব্যে ইউএনও অলিদুজ্জামান বলেন, “বিধি মোতাবেক যথাযথ নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা ত্রুটি-বিচ্যুতি বরদাস্ত করা হবে না।” তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।