Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্সের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্সের (বিওয়াইএফসি) হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন টমাস বাড়ৈ, প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস এবং রিহ্যাব সেন্টারের ইনচার্জ মতিউর রহমান রাজা।

বক্তারা বলেন, মাদক একজন ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কিশোর-কিশোরীদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।