Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন ও জনসেবায় গুরুত্ব দিয়ে আলফাডাঙ্গা পৌরসভার ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৪ কোটি ৫ লাখ ৯৭ হাজার ৮০৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর পক্ষে বাজেট উপস্থাপন করেন আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৪ কোটি ৫ লাখ ৯৭ হাজার ৮০৭ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৩ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা। এছাড়া রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।

পৌর প্রকৌশলী জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার হোসেন।

বাজেট উপস্থাপনের পর সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। নাগরিকদের মৌলিক সেবা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন খাতে বাস্তবসম্মত বরাদ্দ রাখা হয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নাগরিকদের সহযোগিতায় এ বাজেট সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (হাসিব), উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এস. এম. হাফিজুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বাজেটকে উন্নয়নমুখী ও জনকল্যাণকেন্দ্রিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।