Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় বিশেষ অভিযানে বিপুল চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে একটি ব্যাটারিচালিত পাখিভ্যানসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অভিযোগে এক পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার উত্তর ভবানীপুর ডাকেরবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভবানীপুর (ডাকেরবাড়ী) এলাকায় পলাতক ভাঙাড়ি ব্যবসায়ী রিপন হোসেনের দোকানে অভিযান চালিয়ে চোরাই মালামাল বিক্রির সময় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিপন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আরও চোরাই মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান, দুটি গ্যাস সিলিন্ডার, পাঁচটি সিলভারের কড়াই, তিনটি সিলভারের সসপ্যান, ১০টি সিলভারের গামলা, সাতটি সিলভারের হাঁড়ি (পাতিল), একটি হাফ ব্যারেল (ড্রাম), একটি লোহার সাইলেন্সার পাইপ এবং একটি অর্ধচন্দ্রাকৃতির লোহার রড।

গ্রেপ্তাররা হলেন রেজাউল করিম (৩৭), বাহরাম আলী (৪৭), অনিক শেখ (২৭), রেন্টু ইসলাম বাচ্চু (৩০), রিপন মণ্ডল ওরফে কালু (৩৭) এবং নাজমুল (২৩)।

এ ঘটনায় ভেড়ামারা থানায় দণ্ডবিধির ৪১১, ৪১৩ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তার এবং চোরাই মালামাল চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।