Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ ৪৪টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মেরামতের জন্য নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ অনুদান বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে আয়োজিত কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ৫২ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য মোট ১ লাখ ৫২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে যেসব পরিবার বসতঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছে, তাদের পুনর্বাসনের লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বসতঘর পুনর্নির্মাণ করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।