Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় মৎস্যচাষীদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় চার ইউনিয়নের নির্বাচিত সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে আধুনিক প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক হাসান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় সুফলভোগী মৎস্যচাষীদের মধ্যে ৫০০ কেজি উন্নতমানের মাছের খাদ্য, ১৬০ কেজি মাছের পোনা, ২০০ কেজি খৈল, ১৪০ কেজি চুন ও ২০০ কেজি সার বিতরণ করা হয়। এছাড়া পুকুরপাড়ে সমন্বিত সবজি চাষের জন্য লালশাক, মিষ্টিকুমড়া ও পুঁইশাকের বীজ এবং পেঁপে ও চায়না লেবুর চারা বিনামূল্যে দেওয়া হয়।

উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।