Nabadhara
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

মাদারীপুর প্রতিনিধি
জুলাই ১, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের পুরাতন ফেরিঘাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে নদীতীর বিলীন হয়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নদীগর্ভে তলিয়ে যেতে পারে সরকারি সড়ক, বসতভিটা, ফসলি জমি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

স্থানীয় বাসিন্দা মালেক মোল্লা বলেন, “বর্ষার আগেই ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হলে ভাঙনের গতি অনেকটা কমানো সম্ভব হবে। দেরি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।”

হারুন মুন্সি বলেন, “প্রতিবছরই নদীভাঙনের আতঙ্কে থাকতে হয়। স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হলে এ এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।”

সেলেম কাজী বলেন, “কয়েকদিন আগে সংসদ সদস্য এলাকা পরিদর্শন করেছেন। আমরা চাই, দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। মানুষের জানমাল রক্ষায় এখনই পদক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের বলেন, “ভাঙনের বিষয়টি আমাদের জানা আছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে। পাশাপাশি সেখানে স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প অনুমোদন হলে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।”

এদিকে, বর্ষা মৌসুমের আগে ভাঙন শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। দ্রুত জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদি নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।