Nabadhara
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Link Copied!

বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে ১৩৪ বোতল নিষিদ্ধ এসকাফ (Eskuf) কফ সিরাপ, ৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মোটরসাইকেলের ট্যাংকি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের হাবু (৪২)-এর বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে বাড়ির একটি কক্ষ থেকে ১৩৪ বোতল এসকাফ কফ সিরাপ, ৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের জন্য বিশেষ কৌশলে তৈরি দুটি মোটরসাইকেলের ট্যাংকি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের মো. মাহাবুল মণ্ডল (৩০) ও হাবু (৪২)।

পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল)-এর নেতৃত্বে এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই খান মাইদুল ইসলাম রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।