Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৫৫ লাখ টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৮ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ নিয়ামত মন্ডলের ঘোনা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করে বিজিবি।

এ ছাড়া মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠ এলাকায় আরেকটি অভিযানে ৬ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।