Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গার ভেন্নাতলা বাজারে অগ্নিকাণ্ড: নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (২ জুলাই) দুপুরে ভেন্নাতলা বাজার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুধীজন।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ভ্যানচালক বাবুল মোল্যার স্ত্রী রোজিনা পারভিনের হাতে ২৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচজন দোকান মালিকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়। একই সঙ্গে প্রধান অতিথি ড. মো. ইলিয়াস মোল্যা তাঁর ব্যক্তিগত তহবিল থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইলিয়াস মোল্যা বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বাজারে নিরাপদ বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, ক্ষয়ক্ষতির তালিকা যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দের আওতায় এ অনুদান বিতরণ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ জুন ভোরে ভেন্নাতলা বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভ্যানচালক বাবুল মোল্যা নিহত হন এবং পাঁচজন আহত হন। আগুনে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে এ ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।