Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ জসিম মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার বাইপাস সড়ক মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ পিস ইয়াবাসহ জসিম মোল্লাকে আটক করা হয়।

গ্রেপ্তার জসিম মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত বাবুল মোল্লার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোসলেম উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর পর বৃহস্পতিবার (২ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, টুঙ্গিপাড়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান চলবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।