Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
জুলাই ৩, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় রেয়াজুল শেখ (৪৩) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

আটককৃত ভ্যানচালক রিয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারউদ্দিন শেখের ছেলে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তৃতীয় শ্রেণি ওই ছাত্রীর পিতা বলেন, আমার কন্যা বাড়ির পাশের মন্দিরের সামনে খেলা করছিল। রিয়াজুল শেখ নামে ওই ভ্যানচালক আমার কন্যাকে মন্দিরের পিছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আশেপাশের লোকজন দেখে ফেললে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে রিয়াজুল শেখকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমি ভ্যানচালক রিয়াজুল শেখের শাস্তি দাবী করছি।

কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।