সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার লতব্দী ইউনিয়নের কাঠসাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) ছিদ্দিকুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন— ফারুক হোসেন (৩০), পিতা: ইউসুফ, সাং- গোডাউন বাজার, লতব্দী ইউনিয়ন এবং অনিক বেপারী (৩৫), পিতা: শনি বেপারী, সাং- কাঠসাগড়া, লতব্দী ইউনিয়ন। তারা উভয়েই সিরাজদিখান উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অনিক বেপারীর টিনশেড ঘরের সামনের উঠানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানের পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

