Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন অব্যাহত রাখতে হবে: এমপি ফজলুল হক মিলন

গাজীপুর প্রতিনিধি
জুলাই ৩, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তাঁর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন অব্যাহত রাখতে হবে এবং সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে।

 

শুক্রবার (৩ জুলাই) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে জিআর খাদ্যশস্য (চাল) ও আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ৭৯ টন জিআর চাল এবং ১ কোটি ৭০ হাজার টাকার অনুদান কোনো দলীয় নেতা বা আত্মীয়স্বজনকে নয়, বরং উপজেলার প্রায় তিন হাজার দুস্থ ও অসহায় পরিবার, ১৯টি মাদ্রাসা ও এতিমখানা এবং ৮৩টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার গাজীপুর সিটি করপোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা এবং নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জামালপুর, বাহাদুরশাদী, জাঙ্গালীয়া, মোক্তারপুর ও বাড়ীয়া ইউনিয়নের সুবিধাভোগীদের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তার অংশ হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলার ৮৩টি মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. হারুন অর রশিদ দেওয়ান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।