Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ৩, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বন্দেখালী গ্রামের লাকির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ জোয়ার্দ্দার ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ মোটরসাইকেল চালিয়ে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে বন্দেখালী গ্রামের লাকির মোড় এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুজ্জামান জানান, দুর্ঘটনার পর ইজিবাইকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ও মোটরসাইকেল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।