Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে মরহুম হাবিব উল্লাহ চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Link Copied!

শাহীন আহমেদ,ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের সখিপুরে শরীয়তুন হাবিব ফাউন্ডেশনের উদ্যোগে ১২টি দলকে নিয়ে আয়োজিত ‘মরহুম হাবিব উল্লাহ চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সখিপুরের হাবিব উল্লাহ কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা খলিলুর রহমান চোকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে হাজী মকবুল হোসেন মোল্লা স্মৃতি ফুটবল একাদশ ১-০ গোলে হাজী ইমান আলী মোল্লা ক্রীড়া একাদশকে পরাজিত করে শুভসূচনা করে। বিজয়ী দলের খেলোয়াড় ইকরাম হোসেন (জার্সি নম্বর-১০) ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।” তিনি তরুণদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এ টুর্নামেন্ট এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।