Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের মহরম আলীর স্ত্রী অঞ্চনা বেগম রাজনা (৪২) দীর্ঘদিন ধরে লেপসিয়া বাজারের লঞ্চঘাট এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় লোকজন তার বাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। পরে খবর পেয়ে লেপসিয়া বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিয়াউল রাব্বির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে খালিয়াজুড়ি থানায় নিয়ে যায়।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে তাকে যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।